Return Policy

রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন-

التّاجِرُ الصّدُوقُ الأَمِينُ مَعَ النّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشّهَدَاءِ.

সৎ ও আমানতদার ব্যবসায়ী কিয়ামতের দিন নবীগণ, সিদ্দীকীন এবং শহীদগণের সঙ্গে থাকবে। -[জামে তিরমিযী, হাদীস নং-১২০৯]

বিক্রিত পণ্য ফেরত নেওয়া উত্তম কাজ। আমরা বিক্রিত পণ্য সমমূল্যে ফেরত নিয়ে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন-

مَنْ أَقَالَ نَادِمًا بَيْعَتَهُ أَقَالَ اللهُ عَثْرَتَهُ يَوْمَ الْقِيَامَةِ.

যে ব্যক্তি অনুতপ্ত ক্রেতার পণ্য (সমমূল্যে) ফেরত নেয়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার ত্রুটি-বিচ্যুতি মাফ করে দেবেন। -[সহীহ ইবনে হিব্বান, হাদীস ৫০২৯]

বিঃদ্রঃ শুধু কুরিয়ার চার্জ ক্রেতাকে বহন করতে হবে। সেক্ষেত্রে একটু সময় দিয়ে ধৈর্য সহকারে আমাদের পাশে থাকতে হবে।